স্বয়ংক্রিয় পেমেন্ট প্রসেসিংয়ে ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতার জন্য ব্র্যাক ব্যাংককে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংক জেপি মরগ্যান চেজ। এমটি২০২ এবং এমটি১০৩ বিভাগে টানা দ্বিতীয় বছর স্ট্রেইট থ্রু প্রসেসিং (এসটিপি) পেমেন্টে সেরা পারফরম্যান্সের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতিটি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।
ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই অর্থ প্রদানের স্বয়ংক্রিয় পদ্ধতি এসটিপি পুরো প্রক্রিয়ার গতি বাড়ায়, রাউটিংয়ের ভুলত্রুটি এবং পরিচালন-লেনদেনের খরচ কমায়; পাশাপাশি কার্যকর ও দ্রুত পেমেন্ট ও ক্রেডিট সুবিধা দেয়।
রবিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে জেপি মরগ্যান চেজের ম্যানেজিং ডিরেক্টর এবং এশিয়া প্যাসিফিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ প্রধান ক্রিস্টিন ট্যানের কাছ থেকে এই স্বীকৃতিসূচক পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও চৌধুরী আখতার আসিফ। বিজ্ঞপ্তি
