আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নিবন্ধন অনুমোদন

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১১:৪৯ পিএম

বিকল্প বিনিয়োগ তহবিল হিসেবে আইডিএলসি  ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বৃহস্পতিবার এসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে ৬৯৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

এসইসি জানিয়েছে, সাত বছর মেয়াদি আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের আকার ৪৫ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা আইডিএলসি ফাইন্যান্স। ফান্ড ম্যানেজার হিসেবে আছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট। আর ট্রাস্টি হিসেবে রয়েছে গ্রিন  ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।

ফান্ডটি মূলত ফিনটেক, এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল, এন্টারপ্রাইজ সলিউশন, ট্রাভেল, লজিস্টিক, কোর টেকনোলজিস, এডুকেশন  টেক, ফুড-টেক, এগ্রি-টেক ও ইন্টারনেট ডিভাইসেস ইত্যাদি খাতে বিনিয়োগ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত