বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় ‘হতবাক’ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। গতকাল বৃহস্পতিবার রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। মিলার লিখেছেন, ‘বাংলাদেশ প্রকৌশল
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মতপ্রকাশের স্বাধীনতা যেকোনো গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
