রাজশাহীতে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ২

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৯:০৫ এএম

রাজশাহীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরের কাজলা ফুলতলা এলাকায় সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নগরীর ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ফুলতলা এলাকার আসলাম আলীর ছেলে জুবায়ের হাসান জনি (২৬) ও একই এলাকার যুবলীগকর্মী মো. সুজন (২৮)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, জনি ও সুজন নামের দুজন ভর্তি হয়েছেন। সুজনের একটি আঙুল কেটে গেছে। আর জনি পায়ে আঘাত পেয়েছে।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ফুলতলা এলাকায় বালু তোলা ড্রেজার নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর পর থেকেই পরিস্থিতি শান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত