চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমিতে গাড়ি নির্মাতা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা গত শুক্রবার নির্মাণকাজ উদ্বোধন করেন বেজা চেয়ারম্যান পবন চৌধুরী।
বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এ মান্নান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির, পরিচালক মো. কামরুল হোসেন, মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।
প্রতিষ্ঠানের পরিচালক মো. কামরুল হোসেন জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একমাত্র গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গড়ে তুলছি আমরা। ১০০ একর জায়গা জুড়ে এই কারাখানা প্রতিষ্ঠা করা হবে। কারাখানা প্রতিষ্ঠার পর প্রথম ধাপে প্রাইভেটকার, মাইক্রো, হাইয়েস, বাস নির্মাণ করা হবে।
