স্মিথের এক পয়েন্ট পেছনেই কোহলি

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৪:০৩ এএম

অ্যাশেজে দুর্দান্ত ব্যাটিং করে বিরাট কোহলিকে সরিয়ে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন স্টিভেন স্মিথ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টে অপরাজিত ২৫৪ রানের ইনিংস দিয়ে হারানো স্থান পুনরুদ্ধারের কাছে চলে গেছেন ভারত অধিনায়ক। গতকাল প্রকাশিত সর্বশেষ আইসিসি র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৯৩৬। স্টিভেন স্মিথ আছেন মাত্র এক পয়েন্ট এগিয়ে। এদিকে কোহলি অধিনায়ক হিসেবেও নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। ৫০ টেস্টে অধিনায়কত্ব করে ৩০তম জয় তুলে নিয়েছেন তিনি। এটা অধিনায়ক হিসেবে টেস্টে তৃতীয় সেরা সাফল্য। অধিনায়ক হিসেবে ৫০ টেস্টে ৩৭টি জয় পেয়েছিলেন স্টিভ ওয়াহ। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং অধিনায়ক হিসেবে ৫০ টেস্টে ৩৫টি জিতেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত