সুপার ওভারের নিয়ম বদলাল

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৪:০৪ এএম

ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপ ফাইনালের মাত্র ৩ মাসের মাথায় সুপার ওভারের নিয়ম পাল্টাল আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হলে বাউন্ডারির হিসাব দেখা হবে না। আবার হবে সুপার ওভার। যতক্ষণ পর্যন্ত সুপার ওভারের জয়ী নির্ধারণ না হবে ততক্ষণ পর্যন্ত চলবে খেলা। আইসিসির বোর্ড সভায় সুপার ওভারের ফল নির্ধারণ নতুন করে সাজানো হয়েছে। আইসিসি জানিয়েছে, ‘সাধারণ নিয়মেই বেশি রান করা দল জিতবে সুপার ওভার। ক্রিকেট কমিটি ও চিফ এক্সিকিউটিভস কমিটি এতে সম্মত হয়েছে, এক দলের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে সুপার ওভার। বাউন্ডারির হিসাব আর থাকছে না।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত