পেঁয়াজে বাড়ছে মূল্যস্ফীতি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০১:৪৭ এএম

মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। বাজারে পেঁয়াজ, তেল, মাছ ও মাংসের দাম বেড়েছে। এছাড়া চিকিৎসা, শিক্ষা, সেবাসহ অন্যান্য উপকরণেও ব্যয় বেড়েছে মানুষের। গ্রাম-শহর সব জায়গায়ই একই অবস্থা। ফলে বেড়েছে মূল্যস্ফীতির হার। আগস্টে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান বুরে‌্যার (বিবিএস) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএস জানায়, চলতি বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ, যা আগস্টে ছিল ৫ দশমিক ৪৯ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এর হার আরও বেশি।

গত বছরের একই সময়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।

মূল্যস্ফীতির এই চাপ খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে বেড়েছে। খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩০, যা আগস্টে ছিল যথাক্রমে ৫ দশমিক ২৭ শতাংশ।

বিবিএস বলছে, চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে। বাজারে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, শাকসবজি, মাছ, বয়লার মুরগির দাম বাড়ার কারণে এটা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত