অর্থনীতিতে নোবেল পুরস্কার জেতা স্বদেশি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সভাপতির মসনদে বসতে যাওয়া সৌরভ গাঙ্গুলি।
দারিদ্র্য বিমোচনের পথ খুঁজতে উন্নয়ন অর্থনীতির গবেষণায় অবদানে এবার অর্থনীতিতে নোবেল জিতেছেন ভারতীয় বাঙালি অভিজিৎ ব্যানার্জি, তার স্ত্রী এস্তার ডুফলো ও মার্কিন নাগরিক মাইকেল ক্রেমার।
অভিজিতের এই সাফল্য বড় অর্জন হিসেবে দেখছেন ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতকে রানার্স-আপ করা অধিনায়ক সৌরভ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক তারকা এই ব্যাটসম্যান জানান, তিনি কখনো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেখা না হলেও তার অর্থনৈতিক তত্ত্বের কথা জানেন। কোনো একদিন তার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারেও আশা প্রকাশও করেন সৌরভ।
অভিজিতের সাফল্য নিয়ে সৌরভ বলেন, এটা আরও বড় অর্জন। আমি তাকে অভিনন্দন জানাই। কখনো তার সঙ্গে দেখা হয়নি। ফ্লাইটে আমি পড়েছি তিনি ঠিক কী করেছেন। উনি একজন বিশিষ্ট মানুষ। আমি আশাবাদী একদিন উনার সঙ্গে সাক্ষাৎ হবে। এটা অসাধারণ কৃতিত্ব।”
