বিবিএসের সভায় পরিকল্পনামন্ত্রী

অন্যায় গেড়ে বসে আছে

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১০:৫৬ পিএম

দেশের সর্বত্র প্রচুর অন্যায় গেড়ে বসে আছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমস্যা বহু পূর্বেই চিহ্নিত হয়েছে। কিন্তু ন্যায়বিচার প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ। কাক্সিক্ষত উন্নতি করতে হলে অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

রাজধানীর পরিসংখ্যান ভবনে গতকাল বুধবার ‘ইন্টারন্যাশনাল ইনডেক্সেস ইন এসিভিং এসডিজিস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে উন্নত হচ্ছে’ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সেটা নিয়ে আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। আর্জেন্টিনা একসময় বিশে^র সেরা ১০ উদীয়মান দেশের তালিকায় ছিল। এখন সে দেশে প্রতি তিনজনে একজন গরিব। ঠিকমতো খাবার, পানি ও স্যানিটেশন পায় না। এজন্য দায়ী দুঃশাসন।

মন্ত্রী বলেন, ‘দারিদ্র্য মোকাবিলায় নোবেল পাওয়া ভালো কিন্তু দরিদ্র থাকা ভালো নয়। আমাদের সমাজে অন্যায় গেড়ে বসেছে। ফলে দারিদ্র্য পুরোপুরি শেষ হচ্ছে না।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, ইজ ডুয়িং বিজনেসে উন্নত করতেই হবে। তা না হলে কোনোভাবেই মধ্যআয়ের দেশে উন্নীত করা যাবে না।

অনুষ্ঠানে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুদীপ্ত মুখার্জি বক্তব্য রাখেন।  পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসএ’র উপসচিব ড. দীপঙ্কর রায় এবং এটিআই প্রকল্পের হেড অব ডাটা ম্যানেজমেন্ট রমিজ উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত