বিবৃতিতে ফখরুল

নিষ্ঠুর স্বৈরশাসকদের পরিণতির কথা সরকার ভুলে গেছে

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০২:৪৪ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরশাসকদের ভাগ্যে কী পরিণতি ঘটেছে, তা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভুলে গেছে। গতকাল বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।  মির্জা ফখরুল বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি রবিউল আউয়ালকে শাহ

আলী থানা পুলিশ মিরপুর-২ থেকে গ্রেপ্তার করেছে। সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও রবিউল আউয়ালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অগণতান্ত্রিক পন্থায় জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকারের কবল থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, বর্তমানে সারা দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন গোষ্ঠী জনগণকে ভীত-সন্ত্রস্ত রাখছে। এর মাধ্যমে সরকার তাদের নিষ্ঠুর শাসন বলবৎ রাখতে চায়। এর অংশ হিসেবেই আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে ভয়ংকর কর্মকা- চলমান রেখেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কী পরিণতি ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত