প্রযুক্তির ক্ষমতায়নে বাড়ছে অন্ধকার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১০:৪২ পিএম

প্রযুক্তিতে ক্ষমতায়ন মানুষকে সচেতন ও স্বাধীন করে। সমৃদ্ধ মানুষগুলোর পদক্ষেপে সমাজের সার্বিক চিত্র বদলে টেকসই গতি পাওয়ার কথা। কিন্তু সত্যিই কি তা হচ্ছে? প্রযুক্তি মানুষের জীবনে অনেক আশীর্বাদ এনেছে, বিপরীতে বৃহৎ জনগোষ্ঠীকে অন্ধকারেও ঠেলে দিচ্ছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করছে। ভারত হয়তো এর উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। প্রযুক্তির উচ্ছাসের সঙ্গে দেশটিতে দারুণ হতাশা জেঁকে বসেছে।

বিবিসি বলছে, ভারতে এখন ৬৩০ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার মোট জনগোষ্ঠীর চেয়েও বেশি। এরপরও এ সুবিধা পাচ্ছেন না এমন কেউ যদি থাকেন, তিনি কোনো এক গ্রামের বাসিন্দা। বিগত চার বছর সরকারিভাবেই ডাটা সস্তা করা হয়েছে। এতে বিপুল পরিমাণ ব্যবহারকারী বেড়েছে। এখন গড়ে প্রত্যেকে মাসে ৯ জিবি ডাটা ব্যবহার করেন। একজন মাসে প্রায় ১৬ ঘণ্টা ভিডিও দেখেন। অথচ ২০১৫ সালেও মাত্র ১৫ মিনিট ভিডিও দেখা হতো। এতে করে ই-কমার্স মার্কেটের ক্ষেত্র বেড়েছে। ভিডিও স্ট্রিমিং শিল্প গড়ে উঠেছে। বেড়েছে ডিভাইস ব্যবহারের হার। সেবা, স্বাস্থ্য থেকে সবকিছু মানুষ হাতের মুঠোয় পাচ্ছেন।

কিন্তু প্রযুক্তি জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য তৈরি করেছে। ইন্টারনেট ব্যবহারকারী, আর না করাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। ব্যক্তি থেকে ব্যক্তির উপার্জন, ভাষা, শিক্ষা ও লিঙ্গ বৈষম্য দেখা দিচ্ছে। একই বয়সী দুটি মানুষের মধ্যে বুদ্ধির ব্যবধান স্পষ্ট।

কারণ হিসেবে প্রযুক্তিবিদরা বলছেন, প্রতি ১০০ জনের মধ্যে শহরের ৪৮ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। অবশ্য এখানে ৯৭ দশমিক ৯ শতাংশ মানুষের ব্যবহার করার মতো সক্ষমতা তৈরি করা হয়েছে। অথচ ৬৬ শতাংশ মানুষ গ্রামে বাস করেন, যেখানে ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা মাত্র ২৫ দশমিক ৩ শতাংশ। ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে থাকায় বিহার, উত্তর প্রদেশ, উড়িষ্যার উত্তর ও পশ্চিমে মানবিক উন্নয়ন সূচক খুবই দুর্বল। ইন্টারনেটের কাঠামো ভৌগোলিক অবস্থানেও প্রভাব ফেলছে। পাহাড়ি এলাকা হিমাচলে অবকাঠামো গড়ে ওঠায় বন কমে গেছে। জনবহুল রাজস্থানে মরু বেড়েছে। এর বাইরে মাত্র ১৬ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন। এতে পুরুষের সঙ্গে তার পার্থক্যের প্রভাবে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যের জন্ম দিচ্ছে। শিক্ষিতদের মধ্যেও শ্রেণি বৈষম্যের ফলে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে বৃহৎ জনগোষ্ঠী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত