আলিয়াই বানসালির ‘গাঙ্গুবাঈ কাতিয়াওয়াড়ি’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:৪৬ পিএম

সুপারস্টার সালমান খান ও এ প্রজন্মের মেধাবী অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে ‘ইনশাল্লাহ’ নামের একটি সিনেমা বানাতে চেয়েছিলেন সঞ্জয়লীলা বানসালি। কিন্তু সেই আশায় গুড়েবালি। সালমান আর বানসালির ব্যক্তিগত দ্ব›দ্ব ছবিটি এখন বাক্সবন্দি। তাই ভীষণ হতাশ ভক্তরা। তবে সবচেয়ে হতাশ হন আলিয়া ভাট। স্বপ্নের পরিচালক ও পছন্দের অভিনেতার সঙ্গে বুঝি আর কাজ করা হলো না- এ ভেবেই এই হতাশা। বিশেষ করে, এই সিনেমা করার জন্য বড় বাজেটের আরও তিনটি সিনেমা ছেড়ে দিয়েছিলেন আলিয়া। নিজেকে সিনেমাটির জন্য প্রস্তুত করতেও লেগে গিয়েছিলেন। ঠিক শ্যুটিং শুরুর দেড় মাস আগে সিনেমাটি ঝুলে যাওয়ার খবর অবশ্যই অভিনেত্রীর জন্য কষ্টকর। কারণ, প্রায় ছয় মাস কোনো সিনেমা না করেই ঘরে বসে থাকতে হবে তাকে। আর চটজলদি কোনো সিনেমায় নিজেকে যুক্ত করলে তার ফল কতটা ভালো হবে তা নিয়েও রয়েছে শঙ্কা। তবে নায়িকার এই কঠিন সময়েও ত্রাণকর্তার ভ‚মিকায় আবিভর্‚ত হয়েছেন পরিচালক বানশালি নিজেই। তিনি কিছুতেই চাননি আলিয়াকে হাতছাড়া করতে। এজন্য ‘ইনশাআল্লাহ’ বন্ধ হওয়ার পরপরই তিনি আলিয়াকে অনুরোধ করেছেন যেন অন্য কোনো সিনেমায় নিজেকে না জড়ান। কারণ এই সিডিউলেই তিনি নতুন সিনেমা করবেন আলিয়াকে নিয়ে। প্রথমে ভেবেছিলেন নতুন কোনো গল্প নিয়ে কাজ করবেন। কিন্তু আলিয়ার ইচ্ছা বানশালি যে ঐতিহাসিক ঘরানার সিনেমায় বিখ্যাত, তেমনি একটি গল্পে কাজ করতে। তাইতো, বানশালি শুরু করেন তার আরেক স্বপ্নের প্রজেক্ট ‘গাঙ্গুবাঈ’-এর চিত্রনাট্যের কাজ। যদিও প্রথমে এই সিনেমায় নাম ভ‚মিকায় অনেকদিন ধরেই প্রিয়াঙ্কা চোপড়ার নাম শোনা গিয়েছিল। মাঝে বানশালির প্রিয় নায়িকা দীপিকা পাড়–কোনের নামও আসে। কিন্তু শেষ পর্যন্ত মহেশ ভাট কন্যাকে নিয়েই ছবিটি বানানোর সিদ্ধান্তে অটল বানশালি। অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘গাঙ্গুবাঈ কাতিয়াওয়াড়ি’ নামের এই ছবিতে নাম ভ‚মিকায় অভিনয় করবেন আলিয়া। শিগগিরই এর শ্যুটিং শুরু হবে। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বুধবার (১৬ অক্টোবর) চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ খবরটি ছড়িয়ে দেন।

মুম্বাইয়ের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় নারীদের অন্যতম গাঙ্গুবাঈ। সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ গ্রন্থ’ অনুযায়ী গাঙ্গুবাঈ ছিলেন মুম্বাইয়ের কামাতিপুরার ম্যাডাম। অল্প বয়সে পতিতাবৃত্তিতে নাম লেখাতে বাধ্য হন তিনি। বেশ কিছু দুর্ধর্ষ গ্যাংস্টার তার খদ্দের থাকায় চরম প্রভাবশালী হয়ে ওঠেন এই নারী। পতিতাবৃত্তিতে আসতে বাধ্য হওয়া তরুণীদের প্রতি তার মায়া ছিল চোখে পড়ার মতো। গত সেপ্টেম্বরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলিয়া বলেন, ‘সঞ্জয়লীলা বানসালি ও সালমান খানের সঙ্গে কাজ করব ভেবে খুব উচ্ছ¡সিত ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা স্থায়ী হলো না। মাঝে মধ্যে এমন কিছু ঘটে যা কারও নিয়ন্ত্রণের আওতায় থাকে না। অনেকে বলে, বিধাতাকে হাসাতে চাইলে নিজের পরিকল্পনার কথা জানাও! পরিকল্পনা অনুযায়ী কখনই কিছু হয় না। তবে লিখে দিতে পারি, শিগগিরই সঞ্জয়লীলা বানসালির অন্য একটি ছবিতে কাজ করব।’

‘পদ্মাবত’র (২০১৮) পর ‘গাঙ্গুবাঈ কাতিয়াওয়াড়ি’ হতে যাচ্ছে বানসালির নতুন ছবি। তার আগের দুই ছবিতেও (গোলিও কা রাসলীলা রামলীলা, বাজিরাও মাস্তানি) ছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। টানা তিন ছবির পর অবশেষে নায়িকা বদলালেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত