আরও চীনা বিনিয়োগ চান বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১২:৩৪ এএম

চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ছে। বাংলাদেশ চীনের আরও বেশি বিনিয়োগ আশা করে এবং আরও বেশি রপ্তানি সুবিধা প্রত্যাশা করে। বাংলাদেশে পণ্য উৎপাদন খরচ কম। চীন বাংলাদেশে পণ্য উৎপাদন করে সারা বিশে^ রপ্তানি করতে পারে। চীনের রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চীনের ভিসা সহজে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। চীন বাংলাদেশকে আরও বাণিজ্য সুবিধা দেবে এবং বিনিয়োগ বাড়াবে। এর আগে বাংলাদেশে নিযুক্ত নরডিক অর্থাৎ সুইডেনের রাষ্ট্রদূত শার্লটে শ্লিটার, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেকেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেনের সঙ্গে সাক্ষাতেও বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত