স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক খাতের রপ্তানি কখনো বাধাগ্রস্ত হলে বিপর্যয় নেমে আসবে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল বৃহস্পতিবার সেমস গেøাবাল আয়োজিত তিন দিনব্যাপী ২৬তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, পোশাক খাত থেকে রপ্তানি আয় হয় ৮০ শতাংশের বেশি। আরও অনেক ধরনের পণ্য রপ্তানি হলেও সেগুলো বেশি এগোতে পারছে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের মহাব্যবস্থাপক রেজওয়ান ফেরদৌস ও সেমস গেøাবালের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম। আয়োজকরা জানান, প্রদর্শনীতে দেশি-বিদেশি ৩০০’র বেশি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করা যাবে প্রদর্শনীতে।
