সুমন কল্যাণের গানে আইয়ুব বাচ্চু (ভিডিও)

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৪:১৫ পিএম

এলআরবি তথা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান অগণিত। এর মধ্য থেকে কিছু গানের পঙ্‌ক্তি ও শব্দ নিয়ে তৈরি হয়েছে নতুন একটি গান। যেখানে আইয়ুব বাচ্চুকেই স্মরণ করা হয়েছে ভিন্নভাবে। গানটি গেয়েছেন সুমন কল্যাণ।

বাংলাঢোলের ব্যানারে কিংবদন্তি গায়ক ও বাদক আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার প্রকাশ হয়েছে গানটি।

রাফিউজ্জামান রাফির কথায় ‘রুপালী গিটার পড়ে আছে’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

আট মাস ধরে একটু একটু করে গানটি তৈরি করেছেন বলে জানান শিল্পী। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে থাকছে লিরিক ভিডিও। যে কোনো নম্বর থেকে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করেও শোনা যাবে।

‘রুপালী গিটার পড়ে আছে’ সম্পর্কে শিল্পী বলেন, “শ্রদ্ধেয় বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক ছিল। তাকে কাছে থেকে দেখেছি, বেশ কিছু প্রজেক্টে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। বাংলা সংগীতে তার অবদান অনস্বীকার্য, অতুলনীয়। এমন মানুষকে নিয়ে গান বাঁধতে পেরে, গানে গানে তাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

আইয়ুব বাচ্চুর ভক্তদের কাছে গানটি ভালো লাগবে বলে আশা করেন সুমন কল্যাণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত