হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নাতনির সঙ্গে ছবি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:৪২ পিএম

চার দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার গভীর রাতে লিভারের সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এই বলিউড সুপারস্টার।

হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার রাত দশটার দিকে হাসপাতাল থেকে ছাড়া হয় বিগ বি’কে। তাকে বাড়ি দিয়ে যান ছেলে অভিষেক বচ্চন ও স্ত্রী জয়া বচ্চন।

বাড়ি ফিরেই সোশ্যাল মিডিয়ায় নাতনি আরাধ্য বচ্চনের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেন অমিতাভ। জানান, ঐশ্বরিয়া-অভিষেকের মেয়ের সান্নিধ্য তাকে কতটা উৎফুল্ল করে। সেই ছবি দেখে কিংবদন্তি অভিনেতার ভক্তরা দারুণ খুশি।

অমিতাভের লিভারের সমস্যা দুই দশকের পুরোনো। গুরুত্বপূর্ণ অঙ্গটির মাত্র ২৫ শতাংশ কাজ করছে।

২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা নিতে হয় এই কিংবদন্তি অভিনেতার। তিনি জানতেন না, প্রায় ৮ বছর আগে থেকে এই রোগ শরীরে বাসা বেঁধেছিল।

‘কুলি’র সেটে গুরুতর দুর্ঘটনার শিকার হন। ওই সময় একাধিক অস্ত্রোপচারও হয় তার শরীরে। প্রচুর পরিমাণ রক্ত নিতে হয়। রক্তদাতার কাছ থেকে তার শরীরে হেপাটাইটিস বি’র ভাইরাস অজান্তে প্রবেশ করে। তাই তারপর থেকে তাকে সব সময় চিকিৎসকের পরামর্শ নিতে হয়। নিয়মিত পর্যবেক্ষণের কারণেও থাকতে হয় হাসপাতালে।

মঙ্গলবার থেকে অমিতাভ সনি টেলিভিশনে প্রচার চলতি রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ে অংশ নেবেন। সামনে তাকে দেখা যাবে ব্রহ্মাস্ত্র, গুলাবো সিতাবো, চেহেরাসহ বেশ কয়েকটি ছবিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত