ওমেরা এলপিজির রোড শো আজ

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০১:৫২ এএম

দেশের শীর্ষস্থানীয় লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) উৎপাদনকারী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে কোম্পানিটি। এজন্য কোম্পানিটি সম্পর্কে ধারণা দিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে আজ রোড শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। ওমেরা পেট্রোলিয়ামের ৬২ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে এমজেএলের হাতে। ২০১৭-১৮ হিসাব বছরে ওমেরা পেট্রোলিয়ামের বিক্রি থেকে আয় হয় ৮৯৮ কোটি ৮৬ লাখ টাকা। উৎপাদন ব্যয় বাদ দেওয়ার পর মোট মুনাফা হয় ১৬৪ কোটি টাকা, যা। করপরবর্তীতে নিট মুনাফা হিসেবে দাঁড়ায় ৪৯ কোটি ৯৯ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত