বেনাপোলে হচ্ছে কার্গো ভেহিকেল টার্মিনাল

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০১:৫২ এএম

রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে ও ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণে উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য নৌ মন্ত্রণালয় থেকে নেওয়া প্রকল্পটিতে খরচ ধরা হয়েছে ২৮৯ কোটি ৬৮ লাখ টাকা। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান,  চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। এখন এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এতে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা বাড়বে বলে মনে করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত