৯ মাসে হুয়াওয়ের মুনাফা ৮৬ বিলিয়ন ডলার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০১:৫৩ এএম

পশ্চিমা বিশ্বের নানা বিধিনিষেধ সত্ত্বেও এগিয়ে যাচ্ছে হুয়াওয়ের ব্যবসা। চলতি বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির রাজস্ব বেড়েছে ২৪ দশমিক ৪ শতাংশ। এই সময় বিশ্বব্যাপী প্রায় ১৮ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে হুয়াওয়ে, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি।

হুয়াওয়ে জানিয়েছে, বছরের প্রথম ৯ মাসে ৮ হাজার ৬২০ কোটি ডলার আয় হয়েছে। আর নিট মুনাফা হয়েছে ৮ দশমিক ৭ শতাংশ। বিশ্বের ১৭০টির বেশি দেশে হুয়াওয়ে মোবাইল সার্ভিস ইকোসিস্টেম গড়ে তুলছে। এটি এখন ১০ লাখের বেশি নিবন্ধিত  ডেভেলপারের আকর্ষণের কেন্দবিন্দুতে পরিণত হয়েছে।

হুয়াওয়ের কর্মকর্তারা বলছেন অবকাঠামো, স্মার্ট ডিভাইস, কর্মীদের দক্ষতা এবং গুণগত কাজের ওপর গুরুত্ব আরোপেই মুনাফা  বেড়েছে। বিশ্বব্যাপী ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের গতি বাড়াও মুনাফা বাড়ার আরেকটি কারণ। এখন পর্যন্ত ফাইভজি নিয়ে ৬০টির  বেশি বাণিজ্যিক চুক্তি করেছে হুয়াওয়ে। এছাড়া চার লাখের বেশি ফাইভজি ম্যাসিভ মিশো অ্যান্টেনা ইউনিট বিক্রি করেছে। হুয়াওয়ের লক্ষ্য ছিল গ্রাহক ও অংশীদারদের নিয়ে ডিজিটাল বিশ্ব তৈরি করা। এই প্ল্যাটফর্মটি সরকার, জনসেবা, আর্থিক সংস্থান, পরিবহন এবং বিদ্যুতের বিভিন্ন খাতকে দ্রুত ডিজিটালে রূপান্তরে সহায়তা করছে যার আর্থিক মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার। চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে বিশ্বের প্রায় ৭০০টিরও বেশি শহরে, ২২৮ ফরচুন গ্লোবালের ৫০০  কোম্পানি, ৫৮ ফরচুন গ্লোবালের ১০০ কোম্পানি হুয়াওয়েকে তাদের ডিজিটাল ট্রান্সফরমেশন পার্টনার হিসেবে নির্বাচিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত