নরেন্দ্র মোদির বাস ভবনে বলিউড তারকারা

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেন। এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানান বলিউড তারকাদের। শাহরুখ খান, আমির খান, রাজকুমার হিরানি, কঙ্গনা রানাওয়াত, সোনম কাপুর, একতা কাপুর, জ্যাকি শ্রফ, সনু নিগম, আনন্দ আল রাই, এস পি বালাসুব্রামানিয়ামসহ আরও অনেকেই হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীর বাস ভবনে।

শাহরুখ, আমির থেকে কঙ্গনা রানাওয়াত-সবাই মোদির সঙ্গে তুলেছেন হাস্যোজ্জ্বল সেলফি। সেসব ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

এদিকে নরেন্দ্র মোদি নিজেও টুইটারে বলিউড তারকাদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন। মোদি তার টুইটে লিখেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খুবই বিস্তৃত আর বৈচিত্র্যময়। আন্তর্জাতিকভাবে আমাদের এই ইন্ডাস্ট্রি আমাদের দেশকে দারুণভাবে তুলে ধরছে। মানুষের সঙ্গে মানুষের মৈত্রীর সম্পর্ক গড়তে এসব ছবি, গান, নাচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

জানা যায়, অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রানাওয়াত, একতা কাপুর, অনুরাগ বসু, বনি কাপুর, ইমতিয়াজ আলী, রাজকুমার হিরানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, আনন্দ এল রাইসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত