ইয়ং এলিফ্যান্টের কাছে হেরে গেল মোহনবাগান

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০১:৩২ এএম

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে শুরুতেই বড় ধাক্কা খেল ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। ১৩০ বছরের পুরোনো ক্লাবটিকে হারিয়ে দিয়েছে মাত্র চার বছর আগে প্রতিষ্ঠিত লাওসের ক্লাব ইয়ং এলিফ্যান্ট।

রবিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে হারায় ইয়ং এলিফ্যান্ট।

শুরুতে এগিয়ে গিয়েছিল মোহনবাগানই। পরে অবশ্য প্রথমার্ধেই সমতায় ফেরে ইয়ং এলিফ্যান্ট। ম্যাচের ১৮ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন হুলিয়েন কলিনাস। ৪৩ মিনিটে এলিফ্যান্টের হয়ে সমতা আনেন সোমেক্সে কেয়োহানাম।

৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এলিফ্যান্টের ভান্নাকে। ডি-বক্সে ফাউল করায় শুধু যে তাকে মাঠ ছাড়তে হয়েছে তা নয়, পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু সেসোবা বেইতিয়ারের পেনাল্টি রুখে দেন ইয়ং এলিফ্যান্ট গোলরক্ষক। পর মুহূর্তেই পাল্টা আক্রমণ থেকে গোল করে বসে ইয়ং এলিফ্যান্টের সোমেক্সে কেয়োহানাম। যা তার দ্বিতীয় গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত