ফেইসবুক-টুইটার পোস্টের প্রাইভেসি নিয়ন্ত্রণ

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৯ পিএম

বিয়ের খবর, প্রেমে পড়ার খবর ফেইসবুক কিংবা ইনস্টাগ্রামের সবাইকে জানাতে হবে, এমন কোনো কথা নেই। সবার সঙ্গে শেয়ার না করে জীবনের বিশেষ এই খবরগুলো পোস্টের মাধ্যমে বিশেষ মানুষদের সঙ্গে আপনি শেয়ার করতে পারেন।

ফেইসবুকে কোনো পোস্ট দেওয়ার সময় ‘News Feed’ কিংবা ‘Your Story’র ডান দিকে ‘Public’ অপশন দেখতে পাবেন। কাদের আপনার পোস্ট দেখাবেন, সেটি এখানে ক্লিক করে নির্ধারণ করতে পারবেন। এই অপশনের ‘More’ এ ক্লিক করে নির্দিষ্ট বন্ধুদের জন্য পোস্টটি শো করাতে পারেন। এখানে ‘Friends’ করে দিলে শুধু বন্ধুরা দেখতে পাবে। যেসব বন্ধুদের আপনি ‘Restricted’ লিস্টে রেখেছেন তারা ওই পোস্ট দেখতে পারবে না।

‘পাবলিকের’ নিচে আপনি আরও দুইটি অপশন পাবেন। সেখানে বন্ধু বেছে বেছে পোস্ট শেয়ার করতে পারেন।

ফেইসবুকের তুলনায় টুইটারে পোস্ট প্রাইভেসি পদ্ধতি বেশি সরাসরি। খুব একটা শর্ত নেই।

আপনার অ্যাকাউন্ট পাবলিক করা মানে যে কেউ পোস্ট দেখতে পাবেন। প্রাইভেট করলে ফলোয়ারদের জন্য একটা সীমা নির্ধারণ হয়ে যাবে।

সেটিং পেজে গিয়ে অ্যাকাউন্ট প্রাইভেট করে নিতে পারেন। ‘Protect my tweets’ বক্সে টিক চিহ্ন দিতে হবে। আগে যে টুইট পাবলিক ছিল, সেগুলো প্রাইভেট হয়ে যাবে।

নতুন কেউ আপনাকে ‘ফলো’ করলে আপনি নোটিফিকেশন পাবেন। একটা একটা করে তাদের আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। যারা আপনাকে ফলো করে তারা রি-টুইট অথবা কোট-টুইট করতে পারবেন না।

এখানে আরেকটি ব্যাপার হল যারা আপনাকে ফলো করেন না, তাদের রিপ্লাই দিলে তারা দেখতে পারবেন না।

ফেইসবুকের মতো টুইটারে কিছু পোস্ট নির্দিষ্ট, কিছু আবার উন্মুক্ত করে রাখার সুযোগ নেই। প্রাইভেট থেকে পাবলিকে গেলেই সবাই আবার আপনার পোস্ট দেখতে শুরু করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত