ইবিতে ৯ কোটি ৬০ লাখ টাকার কাজের উদ্বোধন

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১০:৩৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের অধীনে ব্যবসায় প্রশাসন ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কাজের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর . হারুন-উর-রশিদ আসকারী। কাজের জন্য বরাদ্দ করা হয়েছে কোটি ৬০ লাখ টাকা।

এছাড়াও মেগা প্রকল্পের অধীনে আগামী চার-পাঁচ মাসের মধ্যে বিশ^বিদ্যালয়ের বড় বড় অবকাঠামো উন্নয়ন কাজের টেন্ডার সম্পন্ন হবে বলেও জানা গাছে। যে প্রকল্পের অধীনে ছাত্রদের জন্য তিনটি ছাত্রীদের জন্য দুটিসহ মোট পাঁচটি আবাসিক হল করা হবে। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ৮০ ভাগ শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা নিশ্চিত হবে বলে প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে। সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলা করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। মেগা প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ।

 

পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক . অরবিন্দ সাহা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত