১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত রয়েছেন। শুধু অনূর্ধ্ব-১৯ দলকে এই আন্দোলনের বাইরে রাখা হয়েছিল। সোমবার ধর্মঘট আহŸান করার সময় সাকিব আল হাসানরা নারী ক্রিকেটারদের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহŸান জানিয়েছিলেন।
বাস্তবতা হলো আন্দোলনের মাঝেও গতকাল তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অনুষ্ঠিত হয়েছে সবগুলো ম্যাচ। বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ইয়াং পেগাসাস ও ধ্রæব স্পোর্টিং ক্লাব। তিন নম্বর গ্রাউন্ডে খেলা হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমির। যাত্রাবাড়ী ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছিল গুলশান ক্রিকেট ক্লাবের। তেজগাঁও ক্রিকেট একাডেমি খেলেছে ধানমÐি ক্রিকেট একাডেমির বিপক্ষে। ম্যাচে জয় পেয়েছে তেজগাঁও ক্রিকেট একাডেমি, ধ্রব স্পোর্টিং ক্লাব, আমিরুন স্মৃতি একাডেমি ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্র।
