যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব কাউন্টি অ্যাসেক্সে একটি লরির কন্টেইনার থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার মধ্যরাতে গ্রেস এলাকার ইস্টার্ন অ্যাভিনিউয়ের ওয়াটারগ্ল্যাড ইন্ডাস্ট্রিয়াল পার্কে কন্টেইনারটির সন্ধান পায় পুলিশ।
স্থানীয় সময় রাত দেড়টার পর অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেওয়া হয়।
এদিকে সন্দেহভাজন ২৫ বছর বয়সী লরিচালককে নর্দান আয়ারল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অ্যাসেক্স পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলোর মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর।
লরিটি হলিহেড হয়ে বুলগেরিয়া থেকে যুক্তরাজ্যে প্রবেশ করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
