২০০% ক্যাশ ভাউচার পেলেন ওয়ালটনের দুই ক্রেতা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১১:১৭ পিএম

ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৫-এর আওতায় এবার ওয়ালটনের ফ্রিজ ক্রেতাদের দেওয়া হচ্ছে ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। সম্প্রতি নোয়াখালীর কৃষক নুরুল আমিন ও বগুড়ার দর্জি আবদুল মজিদ শেখের হাতে ক্যাশ ভাউচার তুলে দেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সাইমন সাদিক। নোয়াখালীর কবিরহাটে ওয়ালটনের পরিবেশক ‘মায়া ইলেকট্রনিক্স সেলস অ্যান্ড সার্ভিসিং’ থেকে ২৫২ লিটারের একটি ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পান সদর উপজেলার বাহদুরপুর গ্রামের কৃষক নুরুল আমিন। সম্প্রতি তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন নায়ক ইমন, উপজেলা চেয়ারম্যান এ কে এম সামসুদ্দীন, ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু এবং শোরুমের স্বত্বাধিকারী হারুনুর রশীদ।

বগুড়ার কাহালুর আবদুল মজিদ দুপচাঁচিয়া ওয়ালটন প্লাজা থেকে ৩০৯ লিটারের ফ্রিজ কিনে জিতেছেন ২০০ শতাংশ ক্যাশ ভাউচার। ১৫ অক্টোবর তাকে ক্যাশ ভাউচার তুলে দেন নায়ক সাইমন সাদিক ও দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক।

ওয়ালটনের রেফ্রিজারেটর ও ফ্রিজারের দাম ১০ হাজার থেকে ৬৯ হাজার ৯০০ টাকা, যা নগদ ছাড়াও কিস্তিতেও কেনা যায়। অনলাইনেও ই-প্লাজা.ওয়ালটনবিডি.কমে সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। কিস্তিতে বা অনলাইনে কিনলেও ক্যাশ ভাউচার ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত