না.গঞ্জে শামীম ওসমান

সাপ্রদায়িক সপ্রীতি কেউ নষ্ট করতে পারবে না

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৯:১১ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই।’ মানুষ সেই হয় যে অপরের কাজে লাগে। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, শুধু পরীক্ষায় পাস করলেই চলবে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে নজরুল ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সব সময় সা¤প্রদায়িক সপ্রীতির দেশ। কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। হতাশার মধ্যেও আমি একটি আশার আলো দেখেছি যে বাংলাদেশের ভোলা ও হাটহাজারীতে আমাদের মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে, যেন এখানে কেউ হামলা করতে না পারে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির।

 শামীম ওসমান বলেন, আবরার হত্যাকাণ্ড হয়েছে বুয়েটে তা-ও নির্মমভাবে। বুয়েট কিংবা ঢাকা মেডিকেলে মেধাতালিকায় সেরার সেরারাই স্থান করে নিতে পারে। এখন তারা কি মানুষ হতে পারেনি এটা আমার প্রশ্ন, আমরা কি মানুষের মতো মানুষ চাই না রেজাল্ট চাই। কবি নজরুলের তো কোনো সার্টিফিকেট ছিল না, রবীন্দ্রনাথের তো কোনো সার্টিফিকেট ছিল না। অথচ তাদের ওপর এখনো কত গবেষণা চলছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীল প্রমুখ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত