আলোচনার মাধ্যমে সংবাদপত্র শিল্পের সমস্যা দূর করার পাশাপাশি এ শিল্পের উন্নয়নে এফবিসিসিআইয়ের সহযোগিতা চেয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সাক্ষাতে নোয়াবের সভাপতি এবং দৈনিক প্রথম আলো প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান বলেন, সেবা শিল্প হওয়া সত্তে¡ও সংবাদপত্রে করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ, যা এই শিল্পের অগ্রগতির জন্য একটি বড় বাধা। অধিকাংশ সংবাদপত্রকেই ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে বলেও জানান নোয়াব সভাপতি।
এই শিল্পের আয় বাড়ানো, করপোরেট ট্যাক্স কমিয়ে ১০ শতাংশ করাসহ শিল্পের উন্নয়নের জন্য সরকারের সঙ্গে নোয়াবের যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি করে দেওয়ার আহŸান জানান নোয়াব সভাপতি। সরকার যাতে এই শিল্পকে বন্ধু হিসেবে ভাবে সেই প্রত্যাশা করেন নোয়াব নেতারা।
বৈঠকে সমকাল প্রকাশক এ কে আজাদ, ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংবাদ সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির, ভোরের কাগজের মুদ্রাকর তারিক সুজাত, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় এফবিসিসিআই সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগারওয়ালা, পরিচালক মুনির হোসেনসহ দুই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
