রানা প্লাজা ধসের ৭৮ মাস

অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন স্বজনদের

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৩:১৬ এএম

রানা প্লাজা ধসের ৭৮ মাস পূর্তি উপলক্ষে ধসে পড়া ভবনের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবুর নেতৃত্বে রানা প্লাজায় নিহতের পরিবারের সদস্যদের নিয়ে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদনের সময় তারা শপথ গ্রহণ করেন, যতদিন পর্যন্ত সোহেল রানাসহ সব দোষীর বিচার ও শাস্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত শ্রমিকদের আন্দোলনে বাংলাদেশ গার্মেন্ট সংহতি একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাবে। এ সময় অবিলম্বে সারা দেশে ছাঁটাইকৃত শ্রমিকদের বিজিএমইএর সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অব্যাহত ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করার আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত