ইউনাইটেডের রেকর্ডে ভাগ লেস্টারের

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০২:৩৭ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড গড়েছে লেস্টার সিটি। শুক্রবার সাউদাম্পটনকে ৯-০ গোলে গোলে হারিয়েছে তারা। এই রেকর্ড আগে ছিল তিনটি দলের। একটি ম্যানচেস্টার ইউনাইটেড, যারা ১৯৯৯ সালে নটিংহ্যাম ফরেস্টকে ৮-১ গোলে হারিয়েছিল। ম্যান ইউনাইটেডের কাছেই ছিল সবচে বড় (৯ গোলের) জয়ের রেকর্ড, যেটাতে ভাগ বসালো লেস্টার। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনকে ওল্ড ট্র্যাফোর্ডে একই ব্যবধানে হারিয়েছিল ইউনাইটেড। মজার ব্যাপার, দুটি ক্ষেত্রেই ডেনিশ কিংবদন্তি পিটার স্মেইকেল জড়িত। ২৪ বছর আগের সে ম্যাচে ইউনাইটেডের গোলরক্ষক ছিলেন স্মেইকেল। তার ছেলে ক্যাসপার শুক্রবার গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন লেস্টারের হয়ে।  ২০১৪ সালের পর একই দিনে দুটি হ্যাটট্রিক দেখল ইপিএল সমর্থকরা। পাঁচ বছর আগে একই দিন ম্যানসিটির হয়ে ইয়াইয়া টুরে এবং লিভারপুলের লুইস সুয়ারেজ হ্যাটট্রিক করেছিলেন। আর একই ম্যাচে দুই হ্যাটট্রিক করলেন আয়োজে পেরেজ ও জিমি ভার্ডি।

ম্যানসিটির জয়

ঘরের মাঠ ইত্তিহাদে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলের জয় পেয়েছে অ্যাস্টন ভিলার সঙ্গে। তিনটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৬ মিনিটে রাহিম স্টার্লিং করেন প্রথম গোল। এরপর ৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইন এবং ইকাই গুনডোগান ৭০ মিনিটে গোল করেন। এই জয়ে ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, আজ ১০ম ম্যাচ খেলবে টটেনহ্যামের বিপক্ষে, ঘরের মাঠে।

জুভেন্তাসের ড্র

ইতালিয়ান লিগ সিরি আ’তে লেচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্তাস। ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ছয় মিনিট পরই স্বাগতিক লেচেকে সমতায় ফেরান মার্কো মনকোসু। এই গোলটিও হয় পেনাল্টিতে। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্তাস (ইন্তার-পার্মা ম্যাচের আগ পর্যন্ত)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত