বঙ্গবন্ধুর নামে সড়ক হবে হেবরনে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৩:৩৩ এএম

ফিলিস্তিন তাদের হেবরন শহরের একটি সড়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। ওই সাক্ষাতের পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের

এ বিষয়ে ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও এসময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, রিয়াদ আল মালকি সড়কটির নামফলক উন্মোচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

শহীদুল হক বলেন, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদারের অনুরোধ জানান। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিন ইস্যু উত্থাপনের জন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। বাসস

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত