দর্শকের ওপর মেজাজ হারালেন মুশফিক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১০:২৪ পিএম

ভারত সফরের আগে নিজেদের মধ্যে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে ঘটল অপ্রীতিকর ঘটনা। কটূক্তি শুনে দর্শকদের ওপর মেজাজ হারালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তেড়ে গেলেন তিনি গ্যালারি থাকা দর্শকের দিকে।

রবিবার মিরপুরে ভারত সফরের ক্যাম্পে থাকা খেলোয়াড়রা ও জাতীয় লিগ থেকে ডাক পাওয়া খেলোয়াড়রা দুই দলে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়। বিসিবি সবুজ দল ও বিসিবি লাল দল এই দুই ভাগে ভাগ হয়ে খেলেন ক্রিকেটাররা।

মুশফিক ছিলেন লাল দলে। রান তাড়া করতে নেমে ৩ বলে ৪ রানে কাটা পড়েন মুশফিক। আরাফাত সানির শিকার হয়ে ফেরার সময় বেশ হতাশ ছিলেন মুশফিক। বারবার তাকাচ্ছিলেন ব্যাটের দিকে।

ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎই মুশফিককে দেখা যায় রেলিং টপকে গ্যালারিকে ঢুকে যেতে। কাছাকাছি চলে যান একজন দর্শকের। আউট হয়ে ফেরার সময় মুশফিককে উদ্দেশ্য করে তিনি কিছু একটা বলেছেন বলে জানা যায়। ক্ষিপ্ত মুশফিককে দেখা যায় তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে। দ্রুতই অবশ্য মুশফিক ড্রেসিং রুমে ফিরেছেন।

জানা যায় সেই দর্শক একটি ফেইসবুক ক্রিকেট গ্রুপের সদস্য। ওই ঘটনার পর তাকে অবশ্য মাঠের বাইরে বের করে দেন নিরাপত্তাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত