বাবার মৃত্যুর পর মায়ের বিয়ে, অবসাদগ্রস্ত মেয়ের ‘আত্মহত্যা’

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:৩৯ এএম

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ে রেহেনা খাতুন (২৩) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পশ্চিমপাড়া ১ নম্বর রোডের ৪৪/৭ নম্বর বাসার বাথরুমে ঝর্ণার লোহার পাইপে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সোমবার ভোর পৌনে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

রেহেনা ওই বাসার ৫ম তলায় ভাড়া থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সিদ্ধেশ্বরী কলেজে লেখাপড়া করতেন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন জানান, সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে রেহেনা। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। মাঝে মাঝে আবার খণ্ডকালীন চাকরিও করতেন।

তার বাবা রফিকুল কয়েক বছর আগে মারা যাওয়ার পর মা জামিলা খাতুন আরেক বিয়ে করে স্বামীর সঙ্গে থাকেন। সবুজবাগের ওই বাসাতে রেহেনা একাই থাকতেন। বাবার মৃত্যু ও মায়ের অন্যত্র বিয়ে করে চলে যাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ কারণে প্রায় সময়ই তিনি মনমরা হয়ে থাকতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গতরাতের যেকোনো সময় বাসার বাথরুমের ঝর্ণার লোহার পাইপের সঙ্গে পরনের ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে ময়নাতদন্তের পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত