নতুন নাটক নিয়ে মঞ্চে আসাদুজ্জামান নূর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০১:৩১ পিএম

আবারও মঞ্চে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর। পান্থ শাহরিয়ারের পাণ্ডুলিপি ও নির্দেশনায় নাটকটি মঞ্চে আনছে নাগরিক নাট্য সম্প্রদায়। এর মাধ্যমে দুই দশকের বেশি সময় পর নতুন নাটক করছেন নূর।

সম্প্রতি মহড়া শুরু হওয়া নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি লেখা হয়েছে ধ্রুপদি একটি রচনা অনুসারে।

এই নিয়ে পান্থ শাহরিয়ার দেশ রূপান্তরকে বলেন, “উইলিয়াম শেক্‌সপিয়ারের লেখা ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি লেখা। এখন মহড়া চলছে। ‘কালো জল’ অথবা ‘কালো জলের কাব্য’ নাম হতে পারে।”

আসাদুজ্জামান নূর ছাড়াও এতে অভিনয় করছেন অপি করিম, মোস্তাফিজ শাহিন, পান্থ শাহরিয়ারসহ অনেকে।

সংগীত পরিকল্পনা করছেন আহসান রেজা তুষার, সেট করছেন সাইফুল ইসলাম আর আলোক পরিকল্পনা করছেন নাসিরুল হক।

image

জানা গেছে, নভেম্বরে নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজন করছে নাট্য উৎসবের। সেখানেই নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। উৎসবে দলটির পৃষ্ঠপোষকতায় ছয়টি নতুন নাটক মঞ্চে আসবে।

২০১৮ সালের ৫ অক্টোবর তিন দশক পর মঞ্চায়িত হয় সাড়া জাগানো নাটক ‘গ্যালিলিও’। ওই নাটকের জন্য দুই দশক পর মঞ্চে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। এতে তিন চরিত্রে (পোপ, অধ্যক্ষ ও বিচারপতি) দেখা যায় খ্যাতিমান অভিনেতাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত