রান্নাঘর ঝাড়ু দেওয়ার নাম করে ডেকে এনে এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণ করেছে মাদ্রাসার ম্যানেজার শাহাদাত হোসেন (২৫)। গত সোমবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মুহসিনিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে মামলার পর দুপুরে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনা স্বীকার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ওই ছাত্রীকে রান্নাঘরে ঢzকিয়ে ধর্ষণ করে ম্যানেজার শাহাদাত। গতকাল সকালে বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের তত্ত্বাবধানে মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। পরে মহিলাবিষয়ক প্রশিক্ষক মোমেনা আক্তার বাদী হয়ে শাহাদাতকে প্রধান আসামি করে রাজৈর থানায় মামলা করেন। দুপুরে জলিরপাড় বাসস্ট্যান্ড থেকে শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা জানান, ছাত্রীর মা বিভিন্ন কারণে মামলা করতে অস্বীকৃতি জানালে প্রশিক্ষক মোমেনা আক্তার বাদী হয়ে মামলা করেছেন।
রাজৈর থানার ওসি মো. শাজাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ধর্ষণের অভিযোগে মাদ্রাসার ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার এক শিড়্গিকাকে আটক করা হয়েছে।
ফতুল্লায় মাদ্রাসাশিক্ষক গেªপ্তার : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারি শহীদুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত সোমবার বিকেলে ফতুল্লা থানায় মামলা হয়েছে। শহীদুলের বাড়ি নোয়াখালী হাতিয়া থানা সন্দ্বীপে। সে ওই মাদ্রাসা পরিচালনার দায়িত্বে রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৪ সালে মোহতামিম আবদুল হক ও শহীদুল ইসলামসহ কয়েকজন মাদ্রাসাটি গড়ে তোলেন। নানা সমস্যার কারণে মাদ্রাসা হতে অন্য পার্টনাররা চলে যাওয়ার পর শহীদুল ইসলাম ও আবদুল হক পার্টনারে মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পªবীর কুমার রায় জানান, শিশু যৌন নিপীড়নের অভিযোগে গেªপ্তারকৃত মাদ্রাসার শিক্ষককে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শরীয়তপুর প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ : শরীয়তপুর ডামুড্যা উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক প্রতিবন্ধী শিশুকে বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটানার সঙ্গে জড়িত সন্দেহে মামুন গোলদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডামুড্যা থানা পুলিশ। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলা হয়েছে। আসামিকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ : সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৭) দল বেঁধে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার রাতে তৈয়বপুর এলাকার শান্তর বাড়িতে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাতেই আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।
গ্রেপ্তারকৃতরা হলো– চাঁদপুর জেলার মতলব থানার আছলছিলা গ্রামের রবিন ওরফে সানি (২৪), ঢাকা আশুলিয়া থানার তৈয়বপুর এলাকার আজিম উদ্দিন মোল্লা (২৫), কামরাঙ্গীরচর থানার রনি গেইট এলাকার আকবর হোসেন (২৩) ও শান্ত (২২), একই থানার আক্কেল আলীর গলির নাহিদ (২১) এবং রসুলপুর এলাকার ইমরান (২০)।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
