সবজি ভেবে সোনার গয়না খেয়ে ফেলল গরু। ভারতের হরিয়ানার সিরসা গ্রামে এই ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, কালানাওয়ালি এলাকার জনকরাজের বাড়িতে তার স্ত্রী ও পুত্রবধূ সবজি কাটতে গেলে এমন বিপত্তি ঘটে।
পাত্রটিতে সোনার গয়না রেখেছিলেন তারা। যার ওজন ছিল ৪০ গ্রাম। এর ওপরেই রাখেন সবজিগুলো। পরে মনের ভুলে কেউ সেই সবজি বাইরে ফেলে দেয়। সেগুলোর সঙ্গে ছিল গয়নাগুলোও। সবজি খেতে গিয়ে গরুর পেটে চলে যায় সেগুলোও।
বাড়ির প্রধান জনকরাজ জানান, তার স্ত্রী এবং ছেলের বউ গয়না খুলে একটি পাত্রে রেখেছিলেন। তার ওপর তারা সবজি রাখেন। মনের ভুলে সেই সবজি ফেলে দেওয়ার সময় ঘটে এই অঘটন। পরে সিসিটিভি ফুটেছে গোটা ঘটনা ধরে পড়ে।
তিনি বলেন, ‘আমরা গরুটিকে ঘরের বাইরে বেধে রেখেছি। তাকে বেশি করে খাওয়া দাওয়া করাচ্ছি। এখন একটিই ভরসা যদি তার গোবরের সঙ্গে যদি গয়নাগুলো বেরিয়ে আসে।’
