যেকোনো সম্পর্ক মূলত ভিন্ন ধরনের মানুষের নতুন একটি সমীকরণ। যেখানে তারা অনেক বিষয়ে একমত হয়েও আলাদা। সে হিসাব মিলিয়ে বিদেশি সংবাদমাধ্যম অবলম্বনে দেখে নেওয়া যাক সাত ধরনের সম্পর্ক
যারা অবিচ্ছেদ্য : তারা পরস্পরের সান্নিধ্য খুবই উপভোগ করে। নিজেদের ছাড়া আর কাউকে জীবনে প্রয়োজন আছে বলে মনে করে না। তারা পরস্পরের সবকিছু।
বিভ্রান্তি যাদের পড়শি : তাদের সম্পর্ক অন-অফ মেজাজে ওঠা-নামা করে। কোনো দিন দেখা গেল তুমুল ঝগড়া করছে, বলে দিল ‘ব্রেকআপ’। ঠিক পরদিন একসঙ্গে কফি খেতে দেখা যাবে।
লজ্জা না থাকা জুটি : এদের ভালোবাসা কখনো কখনো অন্যদের লজ্জায় ফেলে দেয়। নিজেদের ভালোবাসা প্রকাশই এদের কাজ।
অফিসের ফাঁকে প্রেম : এরা কাজ ও রোমান্সের মধ্যে ভারসাম্য রেখে চলে। অফিস শেষ হওয়ার অপেক্ষায় থাকে। বস বা চাকরির নীতির কারণে নিজেদের সম্পর্ক প্রকাশ্য করতে পারে না।
ভাগ্য যদি মিলিয়ে দেয় : এই ধরনের জুটিকে ভাগ্য এক করে দেয়। কখনো আলাদাও হয় না তারা। যেমনটা বলেন ব্রাজিলের জনপ্রিয় লেখক পাওলো কোয়েলহো, ‘এবং আপনি যখন কিছু চান তখন সমস্ত মহাবিশ্ব আপনাকে এটি অর্জনে সাহায্য করতে ঘোঁট পাকায়।’
বাচ্চাকালের প্রেম : এই ধরনের জুটি সিনেমায় বেশি দেখা যায়। বাস্তবেও দেখা মিলবে। তারা পরস্পরের জীবনের ওঠা-নামার সাক্ষী।
সোনায় সোহাগা জুটি : এ ধরনের জুটি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু তারা আছেন, আমাদের আশপাশেই আছেন। তাদের প্রেম, খাঁটি, সদা বহমানÑ দিন দিন বাড়তেই থাকে।
এর মধ্যে কোন জুটির সঙ্গে আপনার মিল, তা বড় কথা নয়। সাত প্রকারের কোনোটিতে না পড়লেও চিন্তার কিছুই নেই। জেনে রাখুন যারা পরস্পরকে সুযোগ দেয়, তাদের সম্পর্কই টেকে বেশি দিন।
ছবিতে লেখক দম্পতি জাহাঙ্গীর সুর-শর্মিলা সিনড্রেলা
