স্মিথ-ওয়ার্নারে লঙ্কাবধ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০১:২৪ এএম

আগের ম্যাচে সেঞ্চুরি করে দেশের মাটিতে ঝকঝকে প্রত্যাবর্তন ছিল ডেভিড ওয়ার্নারের। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে হয়নি স্টিভেন স্মিথকে। তাই ফিরে আসার উপলক্ষ স্মিথ কীভাবে রাঙান সেটা দেখার ছিল। সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ পেয়ে স্মিথ অপরাজিত হাফসেঞ্চুরি করলেন। তাতে ১৮ মাস পর দেশের মাটিতে এবং তিন বছর পর টি-টোয়েন্টিতে ফেরা স্মরণীয় করলেন। এদিকে গত ম্যাচের সাফল্য এ ম্যাচে টেনে অপরাজিত হাফসেঞ্চুরি করেছেন ওয়ার্নার। দুজনের অপরাজিত ১১৭ রানের জুটিতে ৯ উইকেটের সহজ জয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। 

আগে ব্যাট করে ছন্নছাড়া শ্রীলঙ্কা ১১৭ রানে অলআউট হয়। সর্বোচ্চ ২৭ করেন কুশাল পেরেরা। ২টি করে উইকেট নেন চার অজি বোলার। জবাবে প্রথম ওভারে অ্যারন ফিঞ্চকে হারালেও ওয়ার্নার-স্মিথ আর ক্ষতি হতে দেননি। ওয়ার্নার ৪১ বলে অপরাজিত ৬০ ও স্মিথ ৩৬ বলে অপরাজিত ৫৩ করে দলকে জিতিয়ে দেন। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে নিজের মাঠে বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোই শুরু করেছে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ১১৭ (পেরেরা ২৭, গুনাথিলাকা ২১; জাম্পা ২/২০, স্ট্যানলেক ২/২৩, অ্যাগার ২/২৭, কামিন্স ২/২৯)। অস্ট্রেলিয়া : ১১৮/১ (ওয়ার্নার ৬০*, স্মিথ ৫৩*; মালিঙ্গা ১/২৩)। ম্যাচ সেরা : ডেভিড ওয়ার্নার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত