ক্ষমতার অপব্যবহার, ঋণ কেলেঙ্কারি ও ঘুষ নেওয়ার অভিযোগ অনুসন্ধানে ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক গতকাল বুধবার তাকে তলবি নোটিস পাঠান। নোটিসে আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সৈয়দ মাহবুবুরকে হাজির হতে বলা হয়েছে। ২০১৫ সালের ৮ নভেম্বর ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন সৈয়দ মাহবুবুর রহমান। এর আগে তিনি বেশ কয়েকটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
×
