গলায় আট ফুট লম্বা একটি অজগর সাপ প্যাঁচানো অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে।
সিএনএন জানায়, বুধবার রাতে জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লরা হার্স নামে ৩৬ বছর ওই নারী নিজেই পুলিশকে ফোন করেন।
তিনি অজগরের হাত থেকে বাঁচতে চেষ্টা করেও পারেননি। এ ছাড়া তাকে ঘিরে ছিল আরও ১৪০টি সাপ। যার মধ্যে অন্তত ২০ সাপের মালিক ছিল লরা নিজেই।
পুলিশ জানায়, জীবন রক্ষাকারী ওষুধ দিয়েও তাকে বাঁচানো যায়নি। বেন্টন কাউন্টির শেরিফ ডোনাল্ড মুনসন জানান, এটি মর্মান্তিক একটি দুর্ঘটনা। সাপের সঙ্গে খেলা করতে গিয়ে এমনটা ঘটেছে বলে তার ধারণা।
