আবার বোলিংয়ের বৈধতা পেলেন উইলিয়ামসন

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ০৪:৫৪ পিএম

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের বোলিং অ্যাকশন আবার বৈধ বলে ঘোষণা করেছে আইসিসি। ১১ অক্টোবর ইংল্যান্ডের একটি পরীক্ষাগারে তার বোলিং অ্যাকশন মূল্যায়ন করা হয়।

এর আগে ২০১৪ সালে একবার উইলিয়ামসনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলেন আম্পায়াররা। সেবার অ্যাকশনে কিছুটা পরিবর্তন এনে ছাড়পত্র পান।

চলতি বছর আগস্টে গল টেস্টে দ্বিতীয়বার অভিযুক্ত হন কিউই অধিনায়ক। ওই ম্যাচে তিন ওভার অফস্পিন করেন। ৯ রান দিয়ে কোনো উইকেট নিতে ব্যর্থ হন। এরপর তাকে যেতে হয় আইসিসি স্বীকৃত বায়ো-মেকানিক্স সেন্টারে।

উইলিয়ামসন এখন হিপ ইনজুরির সঙ্গে লড়াই করছেন। এ জন্য দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি। আইসিসি জানিয়েছে, জাতীয় দলের হয়ে পরবর্তী যেকোনো ম্যাচ থেকে তিনি বল করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত