ইউনাইটেড ফাইন্যান্সের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০১:০৮ এএম

ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বৃহস্পতিবার এসইসির কমিশনের ৭০৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

চার বছর মেয়াদি বন্ডটি আর্থিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছেÑ অরূপান্তরিত, জিরো কুপন। এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইউনাইটেড ফাইন্যান্স সম্ভাব্য অবকাঠামো ও এসএমই প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থায়ন ত্বরান্বিত করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ২৫ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে এমটিবিএল ক্যাপিটাল লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত