টাইগারদের উজ্জীবিত করতে যা বললেন বুলবুল

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৬:১৮ পিএম

সব ঠিক থাকলে আর কিছুক্ষণ পরই ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা মাঠ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। যদিও অতিরিক্ত বায়ু দূষণে ম্যাচ ভেস্তে যেতে পারে বলেও শঙ্কা রয়েছে।

দিন জুড়ে বায়ু দূষণের মাত্র বয়াবহ পর্যায়ে পৌঁছালেও ম্যাচের আগে তা সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছে আয়োজকেরা। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে কিন্তু ভাবতে হচ্ছে নিজেদের নিয়েও। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শুরুর পর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

একদিকে সাকিব নেই। নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দলে একঝাঁক তরুণ। যাদের সবাইকে নিজেদের ওপর বিশ্বাস রাখতে বললেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বুলবুল। রবিবার তিনি টাইগারদের উদ্দেশ্যে ফেইসবুক বার্তায় লিখেছেন-

‘টিম বাংলাদেশ- ভারতের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছ বলে সবাই গর্বিত থাক। সত্যিই তোমরা এটা প্রাপ্য। নিজের ওপর বিশ্বাস রাখ এবং সেরাটা দাও। ইনশা আল্লাহ তোমরা সফল হবেই। আমাদের দোয়া তোমাদের সাথে আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত