ইস্টার্ন লুব্রিকেন্টস গত হিসাব বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ হিসাব বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৪৫ পয়সা। আগামী ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।
