দলকে অভিনন্দন সাকিবের

চাপের মুখে দুর্দান্ত পারফরম্যান্স

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০১:৪১ এএম

টি-টোয়েন্টিতে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। দিল্লিতে যে দলটা রবিবার ৭ উইকেটে জয়লাভ করে সেই দলে সাকিব আল হাসান ছিলেন না। ওপেনার তামিম ইকবালও এই দলে ছিলেন না। দলের অন্যতম সেরা দুই পারফরমারের অনুপস্থিতিই শুধু নয়, বাংলাদেশ ক্রিকেটের সম্প্রতিক সময়ের ঘটনাবহুল প্রেক্ষাপট বিবেচনায় নিলেও দিল্লির জয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।

সব বিবেচনায় এমন অসাধারণ জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানিয়ে সাকিব নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত’। জুয়াড়ির প্রস্তাবের তথ্য গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞায় সাকিব। ফলে তিনি ভারত সফরে যেতে পারেননি। তামিম পারিবারিক কারণে সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। ফলে ভারত সফরের আগে দলের মনোবলে বড় ধাক্কা লাগে। সঙ্গে ক্রিকেটারদের বেতনভাতা বৃদ্ধি নিয়ে বিসিবির বিরুদ্ধে ১৩ দফা আন্দোলন তো ছিলই। ক্রিকেটার ধর্মঘটের অচলাবস্থা কাটলেও সাকিবের নিষেধাজ্ঞার খবরটা আবার বড় আঘাত হয়ে আসে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর এইসব ডামাডোলের মধ্যেই এসে পরে ভারত সফর। আর সফরের শুরুটা করল তারা দারুণ এক জয় দিয়ে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত