রোমাঞ্চে ভরা ম্যাচে রংপুরকে হারাল খুলনা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০২:২৯ পিএম

ম্যাচের শেষদিন মঙ্গলবার জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৩ রান। হাতে ছিল পাঁচ উইকেট। কিন্তু সেট দুই ব্যাটসম্যান মেহেদী হাসান ও জিয়াউর রহমান বিদায় নিতেই ঘটে বিপত্তি। হারের দ্বারপ্রান্তে চলে যায় খুলনা বিভাগ। এমন অবস্থায় মইনুল ইসলামের দৃঢ়তায় জয় রংপুরকে হারাতে সক্ষম হয় আব্দুর রাজ্জাকের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগে প্রথম স্তরের চতুর্থ রাউন্ডের ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় খুলনা।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩০ রানে সোমবার তৃতীয় দিনের খেলা শেষ করে খুলনা। ৩০ রান করে নিয়ে উইকেটে ছিলেন প্রথম ইনিংসে শতক হাঁকানো মেহেদী হাসান ও জিয়াউর রহমান। শেষ দিন অর্ধশতকের দেখা পান দুইজনই।

কিন্তু ৫৬ রান করে মেহেদি ও ৫৩ রান করে জিয়াউর উইকেট ছাড়া হতেই বিপদে পড়ে যায় খুলনা। অল্প রানের ব্যবধানেই ফেরেন রাজ্জাক (২) ও রুবেল হোসেন। এমন অবস্থায় দশম উইকেট জুটিতে টেইলএন্ডার আব্দুল হালিমকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ময়নুল (১৬*)।

দ্বিতীয় ইনিংসে রংপুরের বোলারদের মধ্যে সোহরাওয়ার্দী শুভ ৫৫ রানে ৬ উইকেট নেন। দুই উইকেট নেন মাহমুদুল হাসান।

এই জয়ে চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ২৬.৪৬ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে খুলনা।

এর আগে প্রথম ইনিংসে আব্দুর রাজ্জাকের ৭ উইকেটে রংপুরের ইনিংস থামে ২২৪ রানে। আর জবাবে মেহেদী হাসানের ১১৯ রানে খুলনা অলআউট হয় ২৩৩ রানে। রংপুরের হয়ে রবিউল ইসলাম নেন পাঁচ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত