বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে চীনের বাজার আরও বেশি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং। গতকাল মঙ্গলবার দেশটির সাংহাইয়ে ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। বিশ্বজুড়ে উন্মুক্ত অর্থনীতি ব্যবস্থা গড়ে তুলতে ইকোনমিক গ্লোবালাইজেশন বা অর্থনৈতিক বিশ্বায়নের প্রস্তাব তুলে ধরেন তিনি। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তির মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে এক অঞ্চলে গাঁথার কথাও বলেন তিনি। চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে বিনিয়োগ চুক্তি হওয়ার কথা, তার গতি বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ইকোনমিক গেøাবালাইজেশন হবে এমন একটি বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। চীন ধারাবাহিকভাবে বিদ্যমান বাণিজ্য বাধা দূর করতে কাজ করবে বলেও জানান তিনি।
×
