প্রভিশন সংরক্ষণে ছাড় পাচ্ছেন স্টক ডিলাররাও

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১০:২৫ পিএম

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে স্টক ডিলারদের ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। চেয়ারম্যান ড. এম খায়রুল  হোসেনের সভাপতিত্বে গতকাল এসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। এসইসি জানায়, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে স্টক ডিলারদেরও প্রভিশন সংরক্ষণে একই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শিগগিরই একটি নির্দেশনা জারি করা হবে। গত ডিসেম্বরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রভিশন-সংক্রান্ত ছাড় দেয় এসইসি। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, মিউচুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয়মূল্য (সিপি) তার ফেয়ার ভ্যালুর (এফভি) কম বা সমান হলে অথবা চলতি বাজারমূল্যে নির্ণীত নিট সম্পদমূল্যের (এনএভি) ৮৫ শতাংশের কম বা সমান হলে মার্চেন্ট ব্যাংকগুলোকে ধারণকৃত মিউচুয়াল ফান্ডের বিপরীতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজন  নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত