বিনামূল্যে দেখা যাবে অর্ণবের কনসার্ট

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১১:১৭ পিএম

জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। আড়ালে ছিলেন দীর্ঘদিন। ২০১৫ সালে অর্ণবের অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশিত হওয়ার পর নিজেই ‘ডুব’ দিয়েছিলেন তিনি।

তবে এ বছরের শুরুতে দীর্ঘ ডুব শেষে ভক্তদের মাঝে ফিরে আসেন তিনি। প্রথমে অংশ নেন একটি কনসার্টে। এরপর নিয়ে আসেন গান ‘কী হলে কী হতো’। এই গানের মডেল হয়েছিলেন মিথিলা।

এরপর তিনি ‘হারিয়ে যাইনি তবু’ নামের কনসার্টে অন্য রকমভাবে হাজির হয়েছিলেন।

আবারও ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হলেন অর্ণব। ৮ নভেম্বর, শুক্রবার ক্লাব হাউসের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিনামূল্যে দেখা যাবে অর্ণবের কনসার্ট। বিকেল ৪টা থেকে শুরু হয়ে এই কনসার্টটি চলবে রাত ৮টা পর্যন্ত।

অন্যদিকে এর একদিন আগে ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বনানীর যাত্রা বিরতিতেও গাইবেন অর্ণব। তবে এই কনসার্ট দেখার জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত